যাচ্ছ কোথায় পালকি চড়ে
বনের পথে হুম হুম করে ? ঘোমটা দিয়ে বউটি সেজে ?
লাজে তুমি মুখ লুকিয়ে
পর্দা তুলে দাও যে উঁকি ।
গাছ গাছালির ফাঁকে ফাঁকে
নতুন নতুন আশার খোঁজে ?
পালকি যতই এগিয়ে চলে
স্বজন ততই যোজন দুরে .নুতন স্বজন আপন সেথায়
যেথায় তোমার প্রদীপ খানি
জ্বলছে তোমার পথটি চেয়ে
সেথায় সুখের নীড় টি
তুমি সাজিয়ে নিও যত্ন করে .
©bandana_r
B