আজ জং ধরেছে হৃদয়ে,
প্রেম যেন প্রেম নয়
যেন রিমোট চলিত ছবি মাত্র।
সমাজ বিষাক্ত হয়ে আছে এখন;
এই হৃদয় চলছে যেন সমাজের তাড়নায়।
ছেলেটি, মেয়েটিকে রেড রোস দিয়েছিল ঠিকই,
আর সেই গোলাপে কাঁটাও ছিল;
কিন্তু সেই কাঁটা ছিলো মিথ্যের।
সেই ছেলেটি ছিলো,চাবি চালিত রোবট মাত্র।
তার ভাবনা ঢাকা পড়েছিল এক নির্বাক খেলাতে।
মুক্ত ঢাকতে তো ঝিনুকও রাখে খোলস!
কিন্তু সেই মুক্ত ও যে মুক্ত নয়।
দুপাওয়ালা জীব নষ্ট করছে-
জগতের সকল সৌন্দর্যকে।
তাই নষ্ট হচ্ছে নারী মূর্তি;
নষ্ট হচ্ছে অজস্র কন্যা ভ্রূণ।
এই প্রেম যে আজ, খাতা বন্দি!
জেগে আছে কারো স্বপ্নে, কারো ভাবনায়।
কেউবা প্রেম খুঁজে বেড়ায় সমুদ্র তটে;
কেউ বা খুঁজে স্টেশনের চত্তরে,
কেউ কখনো জনসমুদ্রে।
চাতকের ন্যায় প্রেম চায় জীব;
তাই বলে বড়ই বিরল এই উৎকৃষ্ট প্রেম,
নির্বাক প্রেম হয়ে আছে জীবাশ্ম।
এই জগতে প্রশ্ন আজ একটাই; ভালোবাসো?
-উর্মি সাহা
১০-০৬-২০১৯
©Urmi Saha
U