নিরবতার চিঠি
চিঠিটা লিখছি আজ অনেকদিন পর। জানি না তোমার কাছে পৌঁছাবে কি না। যে দূরত্ব আজ আমাদের মধ্যে, তা কি শুধু ভৌগোলিক? নাকি মনের? খুব মনে পড়ে সেই দিনগুলো, যখন তুমি ছিলে আমার পাশে। আজ তুমি নেই, কেবল তোমার স্মৃতি আছে। সেই স্মৃতিই এখন আমার সঙ্গী। জানি, এই পথচলার শেষ নেই। তুমি অন্য কোথাও, আমি অন্য কোথাও। তবুও, মনের মধ্যে একটা আশা, যদি কোনোদিন আবার দেখা হয়।তোমার স্মৃতিরা আজও ভিড় করে আসে। কত বসন্ত পেরিয়ে গেল, অথচ আমার বসন্তে কোনো ফুল ফোটেনি। যেটুকু ছিল, সেটুকুও শুকিয়ে গেছে তোমার চলে যাওয়ায়। আজ আর আমার জীবনে কোনো রং নেই, কোনো গান নেই। শুধু তুমি নেই, এই শূন্যতাটুকুই আছে।
এখনো মনে পড়ে সেই বিকেলগুলো, যখন তুমি আমার হাত ধরে হাঁটতে। সেই হাসি, সেই কথা, সেই প্রতিজ্ঞা—সবই এখন বিবর্ণ অতীত। জানো, আজও মাঝরাতে ঘুম ভেঙে যায়, মনে হয় তুমি বুঝি এসেছো। কিন্তু দরজা খুললে দেখি, কেবলই নীরবতা।
লোকে বলে সময় নাকি সব ক্ষত সারিয়ে দেয়। কিন্তু আমার ক্ষতটা আরও গভীর হয়, যখন দেখি তোমার জীবনে নতুন করে বসন্ত এসেছে। তোমার পৃথিবী আলোয় ভরে উঠেছে, আর আমার পৃথিবী ডুবে গেছে অন্ধকারে।
তবুও এই মনের গভীরে একটা গোপন ইচ্ছা রয়ে গেছে, যদি কোনোদিন আবার আমাদের দেখা হয়, যদি আরেকবার তোমার হাতটা ধরতে পারি। এই দূরত্ব, এই বিচ্ছেদ—সবকিছু যেন একটা দুঃস্বপ্ন। আমার ভালোবাসা আজও তোমার অপেক্ষায়, এই ভেবেই বাকিটা জীবন কাটিয়ে দেবো। জানি, এই চিঠি তোমার কাছে পৌঁছাবে না। তবুও লিখলাম, কারণ এই শব্দগুলোই এখন আমার একমাত্র অবলম্বন।
S