U

নিরুদ্দেশ হব!

আমি নিরুদ্দেশ হব!
আমি নিরুদ্দেশ হব জোনাকি ভরা সীমানায়
পেরিয়ে যাব মহাসাগর;
দেখবো ভোরের দেবী।
আমি নিরুদ্দেশ হব বসন্তের শেষ রাতে।
বসবো গঙ্গার ঘাটে-
শুনবো ভাটিয়ালি সুর।
আমি নিরুদ্দেশ হব সন্ন্যাসীর শ্মশানে,
তন্ত্রে-মন্ত্রে দীক্ষা নেবো আর-
চোখ মেলে দেখবো মৃত্যু ক্রীড়া।
আমি নিরুদ্দেশ হব জোয়ার-ভাটার মিলন স্থলে,
নদীর চিৎকার ছুঁতে চাইবে আমায়;
আমি হৃদয় হিনার মত এড়িয়ে যাবো।
আমি নিরুদ্দেশ হব গির্জার ঘোলা রাস্তায়,
পাশ ফিরে শুয়ে থাকব-
হৃদ্ধ চোখে দেখবো লোহায় পোতা যিশুর দেহ।
আমি নিরুদ্দেশ হব পাঁচিল ভাঙ্গা ঘরের অন্ধকারে,
কাব্য স্রোতে গা ভিজবে আমার-
তবুও কালরাত্রির মত স্বচ্ছ থাকবো আমি।
আমি নিরুদ্দেশ হব মর্গের জানালার ধারে,
লাশ ছুঁয়ে দেখবো।
বা, জানালায় উঁকি দেবো শালিকের বেশে।
আমি নিরুদ্দেশ হব এই যাত্রার শেষে,
ভেঙে দেব প্রাণের হাঁড়ি।
খই-ফুল ছড়ানো রাস্তায় হাঁটবো প্রাণ খুলে,
হয়তো শামুকের বেশে বা-
অশ্বত্থের চারায়।
বেঁচে উঠবো ভ্রমর হয়ে,
না হয় জলজ উদ্ভিদ সেজে।।
~ ঊর্মি সাহা
২০.১২.২০২৩
©Urmi Saha