U

নতুন পুরাতন

বার্থডে কিংবা ম্যারেজ এনিভার্সারির পর্ব;
কোথাও প্রমত্ত নাইট ক্লাবের ফুর্তি।
অন্য দিকে ড্রিংক বার থেকে রাস্তায় হোঁচট--
এই পর্যন্তই তৃপ্তি,এরা তৃপ্ত--,
নতুন ভুলেছে বর্ণমালা---,
নিঃস্ব হয়েছে মাতৃভাষা।
আধুনিক জেনারেশনের বইয়ের মাঝে--
আজও কি বয়ে যায়;রবীন্দ্রনাথের'ছোট নদী'?
আছে কি নজরুলের'বিদ্রোহী'?
রাষ্ট্র বিজ্ঞান বোঝায়,মার্কসের কৃতিত্ব,
আর পাশ্চাত্য;পাশ্চাত্য বর্ণনা করেছে ভারতীয়দের---
স্বসংস্কৃতির প্রতি উদাসীনতা।
আধুনিকতার ছোঁয়ায় খাঁচায় বন্ধি-
পূর্ববর্তী সাদা পাঞ্জাবি আর রক্তিম শাড়ি।
আজ বিবর্ণ;আজ বিষাদময়;পুরাতন স্মৃতি।
নিস্ক্রিয় বর্তমান বাঙালি জাতি।
পাল্টে গেছে ইতিহাস,বিস্তর হল ভূগোলের তথ্য--
পুরাতন যেন,পোস্ট অফিসে জমে থাকা ধুলা জড়ানো চিঠি!
সে যেন কেমন উড়ে যাওয়া ছাই!
আমার সংস্কৃতি এখন যন্ত্রণার স্তূপপিন্ডে বাঁধা।
শিকলে মোড়ানো যেন একপ্রকার ধাঁধা।।

-উর্মি সাহা
©urmisaha