ও পাখি আমাকেও করো তোমার সাথী
উড়ে উড়ে যেতে চাই তোমার সাথে নীল গগনে
দেখতে চাই বসুন্ধরার সৌন্দর্যকে ;
মুক্ত গগনে পাখনা মেলে উড়ে উড়ে যাও সবখানে
আমাকেও কি নিয়ে যাবে সঙ্গে করে ?
উঁচু উঁচু পর্বত, সমুদ্রের ঢেউ, সোনালী ধান ক্ষেত, সবুজ মাঠ সবকিছু উড়ে উড়ে
তোমার সাথে দেখতে চাই ;
নিয়ে যাবে আমায় তোমার সাথে ?
মানুষের সব সুখ - দুঃখ দেখতে চাই
নীল গগন থেকে তোমার সাথে;
উড়ে উড়ে যাবো দু'জনে পরীর দেশে
নিয়ে আসবো জাদুলাঠি;-
করবো সকলের দুঃখ -কষ্ট দূর
ও পাখি আমাকেও করো তোমার সাথী।
B