তাড়াতাড়ি অনলাইন এসো প্লিজ পান্খুরী,
স্বস্তি দাও আমায়,পারছি না নিতে এই ভালবাসার সুড়সুড়ি,
তোমায় দেখতে যে বড়ই ইচ্ছে জাগে,
কিন্তু উপায় আর কোথায় দুরত্ব-ই যেন বাধ সাধে,
তাই whatsapp ই আজ যেন আমার প্রাণবন্ধু,
facebook এ কি আর এসব হয়,ওটাতো গহীন সিন্ধু!
এই-ই সুযোগ!তোমায় নিয়ে কিছু বলার,
সময় এসেছে দিতে মোর মনের কথা উজাড়!
তুমি-ই আমার আশা ভরসা,তুমি-ই আমার প্রাণ,
মনে যে তীব্র আকাঙ্ক্ষা জাগে পেতে তোমার চুলের ঘ্রাণ!
তোমার সমুদ্রের ঢেউ এর ন্যায় ঘন কালো চুল,
আহা!তা দেখে হয়ে যেতে পারি আমি রোম্যান্টিক ফূল!
তোমার রূপে হয়েছি মুগ্ধ,
তোমার ব্যবহারে পেয়েছি স্নিগ্ধ!
তাই একশো বছর বাচব এখন বড়ই সাধ,
বুকের মাঝে রাখব তোমায়,ভাঙবো ভালবাসার বাঁধ!
শুধু মানালি কিংবা কাশ্মীর নয়,
ঘুরব নিয়ে তোমায় পুরো বিশ্ব 'হৃদয়'!
আরে ভ্রমণ-পিপাসু কি শুধু তুমি-ই?
আচ্ছা!তাহলে বেটার-হাফ এর ব্যাখ্যা কি নিতান্ত ভুল-ই?
পান্খুরী!তোমায় নিয়ে এ আমার প্রথম লেখা,
প্রহর গুনে চলেছি,জানি না কবে পাবো তোমার দেখা!
ভালবাসার শক্ত বাঁধনে ফেলেছি বেঁধে তোমায়,
চাইলেও আমি যেতে দেব না,শূন্য করে মোর হৃদয়!
কবিতাখানি ছিল এক অনন্ত ভালবাসার প্রকাশ!
দিও মোরে ভালবাসা,যদি পাও একটু অবকাশ!
©rittik22
R