U

ফিরে আসুক

সময়ের তাড়নায় সময় পাল্টেছে
উল্টে গেছে, পাল্টে গেছে
সভ্যতা-সংস্কৃতি।
বইপত্র বগল থেকে ব্যাগ-এ এসেছে
ঘরে জ্বলেছে ধ্রুব-জ্যোতি।
বই লিখেছে, বই ছেঁপেছে
বই এর তলায় সংস্কৃতি
লক্ষী এবার সিঁদুর ছেড়ে
বিক্রি করছে আশক্তি।
প্রেমিক পুরুষের পাঞ্জাবিটা
আজকে শুধুই ইমোশন
মোডিফাইড সব চেহারা গুলির
ডাউনলোড এর আদলে প্রমোশন।
মায়ের এক-কাছা শারীর পর
মুখ দেখালো পাশ্চাত্যের রূপ
গোপন সব বাধ্য বায়না
সত্যরা সব নিশ্চুপ।
প্রশ্ন উঠে প্রশ্নের পর
চোখ বুঝেছে সংস্কৃতি
লোক শিক্ষার বর্জ্য হলো
সার্টিফিকেটের ভীমরতি।
মেঠো পথের ঘরোয়া আসর
ইটের মোরে ব্যস্ততা
লাল গোলাপে প্রেম বিলিয়ে
চিঠি গুলি সিঁন্দুক মোড়া।
হ্যারিকেনের বাহানায় পড়ায় ফাঁকি
অতীত হলো দোঁয়াত কালি
নাইট ক্লাবের শব্দ কৌশলে
ঘর বন্দি পদাবলী।
কবির কাব্য মুখস্ত বিদ্যা
পেপার সাথে রবীন্দ্র-গান
বিদ্যাসাগর আর বাল্য শিক্ষা
পথ ভুলিয়ে ইংলিশ মিডিয়াম।
বর্তমান আজ নিছক সুন্দর
ইট সিমেন্টের কারবারি,
তবুও যদি_
আধুনিক মুখ গুলি আওয়াজ দিত!
পুরনো তো ইতিহাস
গুছানো সব সংস্কৃতি,
নতুনকে আগলে নিয়ে-ই
সন্ধ্যে বেলায় সাঁজের বাতি।
✒উর্মি
©urmisaha