আমি ফিরে যেতে চাই তিন বছর আগে ফেলে আসা সেই জায়গাটায় ।
দাঁড়াতে চাই সেই GREEN GATE এর সামনে , পরিচিত সেই BUTTER SILK এর চুড়িদারে
উপভোগ করতে চাই গাছ পালায় ঘেরা সেই চেনা পরিবেশ ।
আর মন্দিরের সামনে নিয়মিত প্রণাম করতে ,
চাই দীর্ঘক্ষণ ব্যাপি লেকচার শুনতে ,
দেখতে চাই সেই মানুষটিকে যার জন্য আজো ঐ স্থানটির প্রতি এতো টান,
বকা শুনতে চাই ভালোবাসা পাওয়ার লোভে,
সাণ্ণিধ্য পেতে চাই ফেলে আসা সেই প্রিয় বস্তুগুলোর ------ আমগাছ, লিচু গাছ,canteen ,আরো না জানি কত কী।
চাই চক-ডাস্টার আর রেজিস্টর আনার নামে একটু ঘুরে আসতে
শুনতে চাই , 'Girls, go to the assembly' , 'ভেতো বাঙালি', Eat English,drink English,sleep English,
চাই স্বপনাদির সেই মুখের মিষ্টি হাসি জানতে 'তোমার পায়ের ব্যথা কেমন আছে গো?' আর কাকলিদির চেঁচামেচি।
ক্লাসের ফাঁকে সেরে ফেলতে চাই এতোদিনের না বলা কথাগুলো
বাস্তবায়িইত করতে চাই আবেগের বসে করা সেই প্রতিশ্রুতিগুলি
ফাঁকা campus-এ আজো হয়তো শোনা যায় Sayantikar 'ইসে', Soumili Mukherjeer র 'আমার প্যান্টের দড়িটা কেউ লাগিয়ে দে' Meghnar 'প্যাক প্যাক' ।
আবারো শুনতে চাই সেই আবৃত্তি ,গান
দেখতে চাই সেই মনমুগ্ধকর নাচ যাতে পাওয়া হাততালির শব্দে ভরে উঠতো সারাটা স্কুল।
আর এসবের জন্য যদি আবারও sick room-এ যেতে
হয় তাহলেও বা ক্ষতি কী?
সে জায়গাটাও তো ভীষণ প্রিয়।
©daisy_srabasti
©srabasti
S