B

প্রাচীর

যদি আমি হতাম পাখি,
উড়ে বেড়াতাম নীল খোলা আকাশে;
থাকতো না কোন দেশের প্রাচীর
নদী-নালা,পাহাড়-পর্বত, সোনালী ধান ক্ষেত,
যেখানে ইচ্ছে সেখানে যেতাম উড়ে;
পালন করতে হতো না কোন দেশের আইন কানুন আমাকে;
আপনজনের মধ্যে থাকতো না কোন
বাধার প্রাচীর দাঁড়িয়ে;
থাকতো না কোন ভেদাভেদ আমাদের মাঝে;
গোটা বসুন্ধরা বাড়ি হতো
সব নদী-নালা-সমুদ্র-পাহাড়-পর্বত
সকলের হতো;
থাকতো না কোন প্রাচীর
বাধার প্রাচীর হয়ে;
বাতাস বয়ে যেত মুক্ত ভাবে,
যুদ্ধের ভয় থাকতো না আমাদের মাঝে;
যদি আমি হতাম পাখি,
উড়ে বেড়াতাম নীল খোলা আকাশে।