U

প্রেম-গান!

যখন ঠোট ছুঁয়ে যায় রোমান্টিকতা ,
প্রাণমন বাজায় সেই অবাক সুরটা ।
আবেগাপ্লুত হয়ে যখন খুলে তোমার সার্টের বোতাম ,
আমিও তোমার পাশে একটু জায়গা জুড়ে রইতাম ।
ঘরের চার দেয়াল জুড়ে ঘুচাই রহস্য !
মাথার এলোমেলো চুলে আঁকাই এক কাব্য ।
যাও ; আজ না হয় গান দিয়ে যাও ,
নয়তো প্রেম-গান সাজিয়ে দাও ।
আজ না হয় , লাল কাপেই লিপস্টিক জড়াক ,
আজ না হয় , আর একটু আদরে দিনটা ফুরাক।
সবাই তো বলে " লাভ এট ফার্স্ট সাইট "!!
কি যে ম্যাজিক তার ; এই ভেবেই কেটে যায় কত শত রাত !
আজ অন্ত্যত , আমার ভাবনা গুলো থমকে থাক ?
এই রাতেই না হয় তোমার ভাবনা একটু জায়গা পাক ।
আমি তো সাজাব রাত তোমার সাথেই ,
গানের সুরে রাখবো মাথা তোমার কাঁধেই ।
গান দিয়েই না হয় রাতটা গড়ুক !
আমার কন্ঠ না হয় আজ থমকে থাকুক ।।

-উর্মি সাহা
©urmisaha