S

প্রেমের কথা

তোমার প্রেমে পাগল আমি,
ভুলেছি জীবনের সব,
তোমায় বিনা এ সৃষ্টি কূলের,
কর্কশ লাগে পাখির কলরব।
বুঝবেনা তুমি আমার ভালোবাসা,
বুঝবেনা আমার প্রেমের কথা,
জানো কি তুমি দেখলে তোমাকে,
দূর হয় আমার দুঃখ ও ব্যাথা।
জানি আমার কথা গুলি আজ,
মনে হতে পারে তোমার কাছে ছলনা,
জানি আমার প্রেম তোমার কাছে মিথ্যা,
তাই তুমি আমার প্রেমের কথা বোঝোনা।
এ যে ভালোবাসা তোমার প্রতি,
যদি আমার প্রেম মিথ্যা হয়,
তাহলে কেনো বলো আমার মনে,
থাকে তোমাকে হারানোর ভয়!
যদি ভাবো আমি খারাপ,
দোষ দিওনা আমার ভালোবাসায়,
হতে পারি আমি নষ্ট ছেলে,
পড়েছি তোমার প্রেমের নেশায়
©sahid123