A

প্রেমিকের পরবে ফাঁসি

প্রেমিকের পরবে ফাঁসি আজি-
বাজেগো বংশীর-বাঁসি,
শুষ্ক মরুর বালু - রাশী
তারি মাঝে যেন শোনি
অমৃত- হৃয়ার শব্দ-ধ্বনি।
কে তুমি? যার নত হয়নি মস্তক
যিনি এই বিদ্রোহের কান্ডারী,
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে
জমের প্রানে অনলে ভীতি।
নত হওনি তবুও সম্মোখে লয়ে তরবারি
হাসছে শয়তান 'হা হা হা!'
বাজাও ইশ্রাফিলের শিঙ্গার,
ভেঙ্গেগুড়িয়য়ে মাটিতে মিশিয়ে সবাইকে করো সমান।
হেসো না ভাই, হেসে উরিয়ে দিওনা
পূর্নিমার রাত্রিরে কতো চাঁদ -
মরে হলো অ‍ম‍াবস‍্যা
তার খবর যে তুমি রাখোনা।
মিনারে মিনারে ' সার্থের জয় ' লেখছে কান্ডারী,
তারি রচিত কারাগারে ভালোবাসা হয়েছে বন্দি।
বিদ্রোহী, জালাও তুমার আগুন জালাও,
সব পুরে হউক ছাড়খাড়-
না থাকবে অট্টালিকা - না থাকবে ইমারত
সব কিছু ভেঙ্গে - গুড়িয়ে বানাও আরেক শহীদ মিনার,
তুমাদের তরুণ স্বপ্নে পৃথিবীটা জাগোক আবার,
খুধার জ্বালায় কোলহারা হয়না যেন কোন মার
হাজারো ভিন্নতা মাঝে যেন মানুষ রহে সমান।
প্রেমিক! সময় হল ঝুলছে ফাঁসির দড়ি
এ দেশের বিচারালয়ে তুমি যে অপরাধী
মিথ‍্যা বলেনি কেহ, ' লাখো প্রেমিকের রকক্তের সাগরে-
আসবে বিদ্রোহ।'
©avonmarks