U

প্রশান্তি

আমি আর আমার আমিত্ব মিলে তৈরি করেছি
এক রাজ্য।
সে রাজ্যে কোনো অভিশাপ নেই
কোনো আশীর্বাদ নেই
পাপ বা পুণ্যের হিসাবের খাতা নেই
নর-নারীর ভাব নেই।
শুধু আছে সাগর আর মরুভূমির আলোচনা
গোনা কয়েক নায়ক-নায়িকা
খানিক আঁধারের জোনাকি,
ধার করা কিছু কথা আর-
আমার প্রশান্তি!
-ঊর্মি সাহা
২২-১১-২০২৩
©Urmi Saha