U

প্রশ্ন শূণ্য

ঠিক কতবার!
কতবার চুপ থেকে গেলে
সত্য হয়ে বাঁচবে মিথ্যে ?
ঠিক কতোবার আন্দোলনে নামলে
'নির্ভয়া'রা মুক্ত গাইবে ?
ঠিক কতখানি ভালোবাসার পর
পুরুষ প্রেমিক মুকুটে জড়াবে?
আর কতো সংস্কৃতি পুড়িয়ে -
ঘরের ডাইনি অসঙ্কোচে মারবে ?
ঠিক কতো পরিমাণ এলকোহল দহনে
যুব জাতী রটবে খলনায়ক চরিত্রে ?
ঠিক কতোবার মিছিলে চেঁচালে
দেশে অভুক্তের হাঁড়ি চড়বে ?
আর কতো রাত মৃত্যু দেখলে
মৃত্যুও হার মানবে ?
আরো কতোবার ভরসার নায়ক
স্নেহের হাতে শিকল পড়াবে ?
ঠিক আর কতো প্রশ্নের পর,
প্রশ্ন শূণ্য হবে ?
প্রশ্ন গুলো প্রশ্নচিহ্ন ছাড়াই সুন্দর !
আর তাই হয়তো আমরা-
'ভালো থাকি'।
জনমন তো বেশ দিব্ব্যি আছে ;
রাস্তায় পচা লাশ গুলোর-
গননাই হয়তো বাকি ?
~ উর্মি সাহা। ৩|০৯|২০২১
©urmisaha