জানি_;
ঠোঁটের একটু হাসি দিয়ে পৃথিবী জয় করার ক্ষমতা আমার নাই,
তবে, আমি তোমায় জয় করেছি।
ভালোবেসেছি, অগাধ ভালোবাসি।
এক বুক ভালোবাসার মাঝে অভিমান জমে,
কোথাও প্রকাশিত,আবার
কোথাও দমবন্ধ হয়ে গুমরে মরে।
দুটো প্রান্তের দুটো জীবন আমরা,
মানে তুমি আর আমি
যেন একটা পৃথিবীর এ পিঠ-ও পিঠ,
দুটি প্রান্তে, দুটো প্রাণ
ছটফট করছে অহর্নিশ--
দেখা হবে, এই জানি।
আমরা আজকের প্রেমিক প্রেমিকা, আগামীর শপথ।
শপথ শুধু ভালোবাসার নয়, সুখ বিস্তারের নয়,
শপথ একজীবনে একে অপরের হয়ে থাকার।
একঘেয়েমির আদলেও অবলম্বনের আবদার।
না আশক্তি নয়, আত্মাকে অনুভব।
অভিমান সামলে ভালোবাসা যেন শুধু সিঁদুর দান নয়,
মৃত্যুর পারেও সঙ্গী হয়।
অভিমানী আমি,
ভীষণ অভিমানী,
তবুও, বার বার তুমি মানিয়ে নেওয়ার অজুহাত আবদার করো।
করতেই পারো,,,
কারন!
কারন, আমি তোমার 'কাব্য নায়িকা'।
তোমায় ছুঁয়ে যাওয়ার অনুভূতিতে,
আজও আমি তৃপ্ত।
তোমার মজবুত হাতে আর ঘামের কলারে সুখের কারন যেন আমি হই।
নীরব কান্নার পর চোখের জল মুছে দেবার অভ্যাস রেখো।
সঙ্গী না হলেও সঙ্গ দিও,
তবে হ্যাঁ! ছেড়ে যাবার পত্র দিও না।
-উর্মি সাহা
©urmisaha
U