কবিতা - প্রতিষ্ঠিত হোক ।
নিষ্কাশিয়া মন্দের ভালো প্রতিষ্ঠা কর তোমার আমার বাসযোগ্য বসুধা,
নিষ্পাপ প্রেমের সুমিষ্ট বাতাসের মৃদু আন্দোলনে উদ্বেলিত হোক রাধা,
আমাদের সবার পিঞ্জরিস্থিত অন্তরমোহনায় মিলিত হোক হাজার হাজার ফল্গুধারা,
প্রতিষ্ঠিত হোক চিরপ্রত্যাশিত শান্তিনিকেতন বসুন্ধরার অন্দরমহলে, হৃদয়াকাশে উঠুক আবার শান্ত শুভ্র ধ্রুবতারা,
রবির কিরণে আবার ভরে উঠুক পরমপিতার আশির্বাদধন্য পৃথিবী ।
------------------------------ ঋষি অভ্রতনু
©abhratanu
A