U

পুর্ণতা

ধারাবাহিক কিছু গল্পের মতো,
তোমার আমার গল্প নয়।
কিছু শব্দ মিলে মিশে যখন--
ভালোবাসার আত্মপ্রকাশ ঘটায়,
পুর্ণতা পায় কিছু কাব্যপ্রেম।
সাবালক হয় কিছু সম্পর্ক।
ফেলনা অনুভূতি গুলি উচ্চস্থানে ভূষিত হয়;
রাজকন্যার মতো নিখুত হয়,,
তোমার আমার ভালোবাসার মতোই--,
গোটা কয়েক প্রেম চরিত্র।
ফেসবুক পাসওয়ার্ড এর মতো,
যত্নশীল হয় প্রতিটা আঘাত।
অবাধ্য হয় কিছু ইচ্ছে।
জোড়া শালিকের ন্যায় খেলাঘর--
জলছবির মতো ঝাপসা তোমার স্পর্শ,
তোমার শব্দের আদর;
আদর গুলো গাল ছুঁয়ে যায়।
মুঠো মুঠো দুষ্টুমির আলোচনায়--
বাস্তব বাঁধায় মাঝ রাস্তার হোডিং গুলো।
শরীরী মৃদু গন্ধের আল্হাদে,
প্রেম গুলো নাম পায়।
মাতাল করা গভীর চোখে
রাই-বিহারীর আধুনিক প্রেম,
অল্প কথার ভালোবাসার আবেদনে---,
মুক্ত হয় ভালোবাসার চরিত্র।
অলংকার পায় কিছু সাদাকালো অনুগল্প।
অবহেলার ক্যানভাসে স্থান পায়,,
ভালোবাসার লাল রং।
তোমার বুকের বা পাশে--
আমার ভালোবাসার যুদ্ধ।
প্রিয়,সেই প্রেমের সুতোর টানে,
একঝাঁক বন্ধন হাতে নিয়ে বলছি,
তোমার হাতে আমার ভরসার চাবিকাঠি।
তোমার কাঁধে আমার অনুভবের আবাস ,
তোমার নিয়ে আমার কাব্যের কলম,
তোমার সাথেই আমার গল্পের শ্বাস।।
- উর্মি সাহা
©urmisaha