না;কোনো নির্দিষ্ট কাউকে বিচারে আমি অক্ষম
পুরুষকে কি করে বিচার করলে
সে সার্থক পুরুষ-
তা আমার মনে হয় খানি কয়েক বই,
আর অভিধান পড়ে বর্ণনা বড্ড দায়।
আমি পুরুষ দেখেছি,
হ্যাঁ,সত্যি অর্থে পুরুষ দেখেছি-
সন্তানের স্বপ্ন বাঁচিয়ে রাখতে
নিজেকে নিঃস্ব করে দেওয়া পুরুষ দেখেছি।
আমি পুরুষ দেখেছি যে,নিজের
হাতের একটা রুমাল কিনতে পাঁচবার ভেবেছে।
নিজের রক্তের সম্মান রক্ষায় দশ জনের মাঝে
একা একশ-এর সমান হওয়া পুরুষ দেখেছি।
আমি পুরুষ দেখেছি যে,নিজের
বন্ধু ভুলে বৃদ্ধ মাতা-পিতার হাত ধরেছে।
স্ত্রী'র ক্লান্তি অনুভবে মাঝ রাত্রিতেও
যত্নসহ চাদরে আগলে নেওয়া পুরুষ আমি দেখেছি।
আমি পুরুষ দেখেছি যে,
সন্তান সম্ভবা স্ত্রীর যন্ত্রণায় মাথা নত করেছে।
প্রেমিকার দূরে যাওয়ার ভয়ে-
বুকে জড়িয়ে কেঁদে ফেলা পুরুষ দেখেছি আমি
আমি,পুরুষ দেখেছি যে, প্রেয়সীকে
প্রয়োজনে নয়,নিজের শক্তি হিসেবে গ্রহণ করেছে।
ভোগের আকাঙ্ক্ষায় যে পুরষত্ব দেখায়-
সে পুরুষ নিজেকে বন্দির কাঠগড়ায় বন্ধ করেছে।
পুরষত্বের তালিকা হারিয়ে-
পরিচালনে ব্যস্ত স্বার্থসিদ্ধির চাবিকাঠি।
পুরুষত্বের পরিচিতি আধার কার্ড-
কিংবা আই-কার্ড বিচার করে না।
১৩৭ কোটি মানুষের চোখের সম্মুখে,
যে নিজের দায়িত্বে নিজেকে-
সম্মান সমৃদ্ধ তৈরী করে;
সেই আমার কাছে পুরুষ চরিত্র।
পরিচিত পুরুষ।।
-উর্মি সাহা
©urmisaha
U