আমার বুকে কত দাগ
কত হাতের ছাপ।
দাগের শাসন তুমি জানো না। তাও ;
তুমি দীর্ঘ নিঃশ্বাস আমার নাভি মূলে বইয়ে
লাল রং মাখাও।
যে রং পূর্ণিমার চাঁদের মত পূর্ণ করে আমায়।
আমি ছিটকিনি খুলে রাখি ,
আবার আসবে বলে
আরেক পূর্ণিমা নিয়ে।
- ঊর্মি সাহা
১৬/০৬/২০২৪
©Urmi Saha
U