L

রুদ্ধ করেছ আমাকে

রুদ্ধ করেছ আমাকে।
ভীষণ রকমের রুদ্ধ করেছ তুমি ,
রুদ্ধ করেছ সব পথ,
তোমাকে দেখার ইচ্ছে গুলো,
সূর্যের মতো জেগে উঠে রোজ রোজ,
নতুনের মতো মনে হয় যেন,
যতবার তোমাকে দেখি।।
দেখে দেখে তোমাকে ভালোবাসতে শিখিয়ে তুমি,
দেখার সাধ জাগিয়ে তুলে,
মাঝপথে এসে থমকে কেন
রুদ্ধ করেছ সব পথ?
৩১/৩/২০২০
©latifur