N

রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু

আইপিএলে আটটি দল ..
নামবে এবার যুদ্ধে।
তাদের মধ্যে একটি দল ,
আছে ভীষণ ক্ষুব্ধে।
ট্রোলিং এর মুখোমুখি হয়ে ..
লড়ে চলেছে বারোটা বছর ।
জার্সির রং লাল তাই,
ক্ষিপ্ত মেজাজটা সচরাচর
টিম ক্যাপ্টেন কোহলি কিং,
অল্প মেজাজি ব্যাটসম্যান।
বিশ্বসেরা ক্রিকেট প্লেয়ার তথা,
লুক একেবারে 'ব্যাং ব্যাং'।
ফিটনেসের খেয়াল রেখে,
জিমে ব্যস্ত এবিডি ।
ডেল স্টেইনের দুর্দান্ত বোলিংয়ের ..
ট্রেনিং একেবারে দ্রুতগতি।
মরিস এবং মঈন আলি ..
প্র্যাকটিসে একেবারে মত্ত ।
পার্থিব পাটেল কিপিং এর পেছনে ,
ঝরাচ্ছে খাটনির রক্ত।
চাহাল ভাই বিবাহ বন্ধনে ,
হবেন এবার আবদ্ধ।
প্র্যাকটিসে একেবারেই নেই ফাঁকি..
ট্রেনিং চালাচ্ছেন যথাযথ ।
বল নিয়েই স্বপ্ন যাদের,
ক্রিকেট জগতে করবে রাজ।
তাদের মধ্যে অন্যতম..
উমেশ যাদব এবং মহম্মদ সিরাজ।
সামনের দলক টক্কর দিতে ,
মনের মধ্যে কাটবে পিঞ্চ ।
সানরাইজ ছেড়ে এবার,
লাল জার্সিতে নামবে ফিঞ্চ।
সৈনী, নেগী, দুবে এরা ..
জোর কদমে হচ্ছে প্রস্তুত ।
অফস্পিনার ওয়াশিংটন এবার ,
'পার্পেল ক্যাপ' করবে লুট ।
লড়তে জানে লড়বে এবারও ..
কাপটা তারা নাইই পাক ।
2020 র সকল টিমকে,
আইপিএল এর জন্য 'বেস্ট অফ লাক' ।
--Borna Dey.
©