পেন্সিলের গ্রাফাইট বোঝে কাগজের প্রেম।
সে এক কাঠের টুকরো বিশেষ!
তবে সে সাদা কাগজে দাগ ছুঁড়ে,,,
স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের সম্পর্ক গড়ে।।
আকার তৈরি হয় অ-আ-ক-খ---,,
আর ইংরেজীতে বই ছাপে এ-বি-সি-ডি।
নকশা পায় শব্দেরা-'
শব্দেরা বিভাজিত হয় তৎসম আর তৎভবে-;;
আর জন্ম হয় বাক্যের।
আত্মবিশ্বাস পায় মনের ভাব,,
আর আরম্ভ হয় নতুনের।
নবমুখ পায় বইয়েরা--
আড়ম্বরে সৃষ্টি হয় ইতিহাসের--,,,
সাহিত্যের ইতিহাসের।
কি এই সাহিত্যের শিক্ষা?
ল্যাঙুয়েজ আর লিটারেচারের বই নিয়ে---
চলে বিশিষ্ট সমালোচকদের সমালোচনা।
আর অগণিত কবিদের জ্ঞান কীর্তন।
ছন্দ-অলংকারের বোঝাপড়া--
আর রাধা-কৃষ্ণের প্রেম-বিরহ!
সবই শেখায় বইয়ের ভাষা।
সেক্সপিয়র থেকে মিলটন--,,,
কেউ ছাড়েনি ইতিহাসকে।
প্রত্যেকের কলম শব্দে কেবল ঠাসা।
চলো!আজ ইতিহাসকে বুঝি---
সাহিত্যকে জানি!!
আজ অন্ত্যত সাহিত্যের ইতিহাসকে সন্মান করি।।
-উর্মি সাহা।
©urmisaha
U