S

সাত পাকে বাঁন্ধা

অসন্তুষ্ট, আতংকগ্রস্ত মহিলাটি আজও কাঁদে রাত্রের আঁধারে,
পায়ে তার বান্ধা শিকল, উড়তে চাইলেও খাঁচায় রবে।
বিবাহিত স্ত্রী সে, তার আর জোর খাটে কথায়?
নির্বিকার, অপ্রশান্ত জিবনে কোথায় যেন সে হারিয়ে যায়।
ভ্রান্ত সান্তনার আড়ালে তার দুঃখ লোকায় না,
ঝাপসা আলোয় আলোকিত হয় না।
একচুয়ালি তো হাসির ওপর তার দুঃখগুলো আপেক্ষিক,
খুশি থাকতে চাইলেও সব সুখ কাল্পনিক।
আগুনের প্রখর দহে দাহ হয় সে প্রতি রাত,
ক্লান্ত সকালে ব্যস্ত সে, ঠিক যেমন রাস্তাঘাট।
হঠাৎ আবার যখন বিকেল হয়,
নেমে আসে তা দীর্ঘকালের ভয়।
তার হৃদয়ে কীসের বিষন্নতা জমে থাকে,
স্বার্থপর আপন মানুষের মধ্যে সে আপন বলে কাকে?
এই সমাজের নিয়ম সে বুঝতে অক্ষম,
শুধু কি যৌন সম্পর্কের টানেই আসে প্রিয়তম?
এক পুরুষের বিবাহিত স্ত্রী সে,
তার কথা আর ভাবে কে?
বৈশ্যা, পাপীষঠা, আরও কত ধ্বনি উঠবে সমাজে,
যদি একবারও সে বিয়েবিচ্ছেদের ব্যাপারে ভাবে।
একেই কি সাত পাকে বাঁধা বলে,
যেখানে শুধু যৌন সম্পর্ক কথা বলে?
একটি স্ত্রী অমানবিকভাবে অত্যাচারিত হয় যেখানে।
একটি পুরুষের শারীরিক সুখী কি সব সেখানে?
অগ্নি সাক্ষী রেখে বিবাহের কি এই পরিনাম,
যেখানে স্বামীর নামে স্ত্রীর নাম?
মানে না সে এমন সম্পর্ক পবিত্র বন্ধন,
এই সমাজের বদলানো টা খুবই প্রয়োজন।
সাত পাকে বাঁধা অর্থাৎ সাত জন্মের সুখ দুঃখের সঙ্গী,
নাকি শুধু যৌন সম্পর্কের সাথি?
                                                   -Snigdha Roy
©snigdharoy