যা পাখি উড়তে দিলাম তোকে!
নীল দিগন্তের পানে,অজানা আনন্দের সন্ধানে;
যেখানে থাকবে না বন্দীর খাঁচা
শুধু আনন্দের সঙ্গে বাঁচা।
মাঠ,ঘাট পেরিয়ে যা তুই দিগন্তের পানে,
যা পাখি উড়তে দিলাম তোকে।
দিয়েছি তোকে মুক্তির আভাস
রয়েছে তোর জন্য আকাশ;
বন্দীর খাঁচা রেখেছে তোকে আটকে
দিচ্ছে না স্বাধীনভাবে বাঁচতে;
আজ তোরে ছাড়লাম আকাশের পানে
নীল আকাশের পানে যা তুই উড়ে।
উড়ে যা তুই দিগন্তের পানে,
যা পাখি উড়তে দিলাম তোকে।।
©sayan
S