B

সেকাল ও একাল

সেকাল ও একাল; পর্ব ৫
দাঁড়াও বাবা আমি এখনই আসছি ---
কোথায় যাচ্ছিস ঝুমঝুমি তুই এই দুপুর বেলা ?
এই তো সামনেই বাবা যাব আর আসব ।
ও কাকিমা তুমি --এখনোই তোমার সাথে ধাক্কা লাগছিল ----কোথায় গেছিলে?
এই তো দেখনা ছাদে জামাকাপড় মেলতে গিয়ে বুবুনের জামাটা নীচে পড়ে গেছিল তাই তুলতে গেছিলাম ।
কিন্তু ঝুমঝুমি তুই এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস ?
দাদা আপনি কিছু বলেন নি ?
দেখুন বৌদি আমি বারণ করেছি বারবার তাও শুনছে না ।
কাকিমা এই তো পাশেই যাচ্ছি এখুনি চলে আসব ।
ঠিক আছে তাড়াতাড়ি ফিরে আসিস ।
বেশ কিছুক্ষণ পর হঠাৎ ফোন ----কি হল দাদা ?
দেখুন বৌদি ঝুমঝুমি এখনো আসেনি বড্ড চিন্তা হচ্ছে !!
কী বলছেন দাদা এখনো আসে নি ?ওকে নিয়ে যে আমি কি করব বুঝে উঠতে পারছিনা ।
আমি বোধ হয় মানুষ করতে পারলাম না ।
নানা দাদা ওমন করে বলবেন না ---ঝুমঝুমি খুব ভালো মেয়ে; ভীষণ বোঝদার ।বুবুনের মত নয় !!
জানিনা বৌদি ।
ঠিক আছে দাদা আমি দেখছি ও কোথায় গেল ।
আগে ছাদে উঠে দেখি গিয়ে ।
ঐতো ঝুমঝুমি ---ঐ গলির ওখানে কী করছে ?ওর সাথে মনে হচ্ছে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ।
এই ঝুমঝুমি তুই এখানে কি করছিস ?এখনো বাড়ি ফিরিসনি কেন ?দাদা তোর জন্য চিন্তা করছে --চল বাড়ি চল সেই কখন বেড়িয়ে ছিস বাড়ি থেকে। আর তোর সাথে কে ছেলে টি ?
চল চল বাড়ি চল ---আর কোনো কথা নয় ।
চল কাকিমা।
যাচ্ছি কাকিমা ---.
; দাদা এই যে আপনার মেয়ে ।
কোথায় ছিলি এতক্ষণ ধরে ঝুমঝুমি ?
তুই যে বললি এখনই চলে আসবি ?বৌদি আমি বোধ হয় পারলাম না মেয়ে মানুষ করতে ।ওর মা চলে যাবার পর থেকেই ও কেমন যেন হয়ে গেল ।আমি বুঝে উঠতে পারছিনা ওকে কিভাবে মানুষ করব ।
বাবা কালকে আমি হোষ্টেলে চলে যাব তাই এক বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম ।
ঝুমঝুমি তুই তো বড় হচ্ছিস ---আমার চিন্তা হয় না ?
জানি বাবা তুমি আমার জন্য খুবই চিন্তা কর ।
এত চেষ্টা চিন্তা করনা ।শরীর খারাপ করবে ।তোমার কিছু হলে তোমাকে কে দেখবে বলতো ?
আচ্ছা যা মা ঘরে যা আর চিন্তা করবো না ।
রাতের বেলা ঝুমঝুমি আস্তে আস্তে কাকিমার ঘরে আসে ---আচমকাই কাকিমা কে জড়িয়ে ধরে বলে ওঠে কাকিমা তুমি আমার মা হবে ?
আমি তো তোর মায়েরই মত ---কেন রে ?কি হল আবার ?
নানা মায়ের মত হলে হবে না --ঠিক বুবুন যেমন তোমার মেয়ে ঠিক সেই রকমই আমি ও তোমার মেয়ে হতে ।
কাকিমা বুবুন ও বাইরে থাকে আমি ও বাইরে থাকি একবার ভাবোতো এরপর আমাদের বিয়ে হবে আমরা চাকরি করব ---কে যে কোথায় থাকবো তার ঠিক নেই ।বাবা ও একা তুমি ও একা ---পারনা তোমরা বিয়ে করতে ?আবার নতুন করে জীবন শুরু করতে?
যদি করতে তোমারাও সুখী হতে ---আমরাও খুশি থাকতাম ।---
এই সব কী বলছিস রে ঝুমঝুমি !!!তুই এতটুকু মেয়ে !!---এতদূর চিন্তা করেছিস
কেন কাকিমা কি হয়েছে তাতে ?
দেখ ঝুমঝুমি তুই যা ভেবেছিস তোর নিজের মধ্যেই রাখ একথা বুবুন কে বা তোর বাবা কে বলিসনা--;বুবুন সহ্য করতে পারবে না ।
বুবুন আমাকে কারো সাথেই শেয়ার করতে পারবে না ।
তুমি কিছু চিন্তা করনা কাকিমা-----আমি তোমাকে আমার মা করেই ছাড়ব ।
বুবুনের কথা ভেবোনা বুবুন কে আমিই রাজী করাবো ।
সেই রাতে ঝুমঝুমি ফোন করে বুবুন কে ---
বুবুন তোর সাথে আমার একটা জরুরি কথা আছে ভালো করে মন দিয়ে শোন ।
,হুম বল তুই তো একটা পাকা বুড়ি ---তোর তো অজস্র কথা থাকে ।তা ম্যাডাম ----আজকে আবার কোন খিচুড়ি পাকিয়েছো ---ঘুড়িয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি খুব দ্রুত বলতো !!!
হ্যা সোজাসুজিই বলছি ----একটা বিয়ে দিতে হবে ।আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো; ।
্এ্যা সেকিরে !!!বিয়ে ?
কার তোর নাকি রে ?
এই যে সেদিন বললি জয়দেব দা সবে নতুন চাকরি পেয়েছে ---,একটু সেটল হয়ে তার পর করবে?
আরে দূর আমার কথা কে বলছে ?
আমি এখন বিয়ে করতে যাব কেন ?আগে পড়াশোনা শেষ করি --;চাকরি পাই তার পর
বুবুন তুই শুভমকে কবে বিয়ে করবি ?
আমি ও তো তোর পথের পথিক রে ।
এখনই বিয়েটিয়ে করছিনা 
আচ্ছা বিয়ে না করলেও চাকরি তো করবি বুবুন ?
হ্যা ---অবশ্যই ।
তখন কাকিমার কিহবে ভেবেছিস ?
সেতো তুই চাকরি করবি বিয়ে করে বাইরে যাবি ঝুমঝুমি তখন কাকুও তো একা থাকবে ।তখন তুই কি করবি ?
তাহলে বোঝ বুবুন---আমরা দুজনেই একটা করে সন্তান আর আমরা শুধু মাত্র আমাদের নিজেদের কথাই ভেবে যাচ্ছি আর আমাদের বাবা মায়েরা নিঃস্বার্থ ভাবে আমাদের জন্য করে যাচ্ছে ।যেন কোথায় অলিখিত একটা চুক্তি আছে ।ওরা এই ভাবেই আমাদের জন্য করে যাবে ।অন্য কিছু ভাবতে পারবেনা ।
এবার আমাদের ও একটু ভাবতে হবে ওদের জন্য।ওরা মুখ ফুটে কিছু বলবে না ।
তুই কি বলতে চাস ঝুমঝুমি বলতো ?
কি আর ভাববো ---দেখ আমরা দুজনেই বাইরে থাকি ।ওরা ও আমাদের জন্য চিন্তা করে---আমরাও ওদের জন্য করি ।
তাই এই চিন্তা দূর করবার জন্য আমি একটা কথা ভেবে নিয়েছি ---বাকি টা তোর উপর ছেড়ে দিলাম ।
কি সেই ব্যবস্থা বলতো ?
বুবুন আমার বাবা মার কাকিমার বিয়ে দেব ।
আমি মনে মনে স্থির করে ফেলেছি ----বাকিটা তোর উপর ছেড়ে দিলাম ।এবার সবটুকু ভেবে উত্তর দে আর আশা করব রাজী হবি এবং যত তাড়াতাড়ি সম্ভব এসে কাজটা করে যা ।
আমরা দুজনে বোন এবং বন্ধু হয়ে থাকবো আর মা বাবার আদর খাব ওরা ও খুইসুখে থাকবে দেখে নিস ।
তুই রাজী হয়ে যা সোনা ।
এই দাঁড়া দাঁড়া ঝুমঝুমি ---তুই এতদূর ভেবে ফেলেছিস !!!
তুই কি আমাকে স্বার্থপর ভেবেছিস ?অতটা ভাবিস না ---তুই ঠিকই বলেছিস ---মা আর কাকুর বিয়ে দিতেই হবে ।আমি খুব তাড়াতাড়ি আসছি ।সত্যিই রে ওরা আনন্দে থাকলে আমরাও আনন্দে থাকব ।
কয়েকদিন পর ওরা ওদের বাবা মায়ের বিয়ে দিয়ে আনন্দের সাথে হোষ্টেলে ফিরে গেল ।
ওদের বাবা মাও নতুন একটা সুখের সংসার পেল
; সমাপ্ত
©bandana_r