শারদপ্রাতে
শারদপ্রাতে
আশ্বিনের শারদপ্রাতে
ঝরঝরে সকাল-বিকাল সন্ধ্যে।
প্রকৃতি অপরূপ সাজে
শিউলি টগর কাশের বনে।।
পাখিদের কোলাহলে
নীল আকাশে শুভ্র বরন মেঘে।
সূর্যাস্ত সোনালী কিরণ মেলে
ঝলমল করে আকাশ বাতাস নদে।।
মহামায়ার আগমনী সুর বাজে
বাঙালির মনে আনন্দ দোলা লাগে।
নতুন পোশাক, নতুন অলংকার
বাংলার ঘরে ঘরে......
ছোট বড় সবাই উৎসবের মেজাজে।।
আইয়ুব খাঁন
০৬/১০/২১
A