এই পৃথিবীর প্রেমে পড়েছি আমি,
দূর আকাশের থেকে দেখি লাইট-পোস্ট
ইচ্ছে; আকাশে নিচে দাঁড়িয়ে মাটির গন্ধ শুষে নেবো
মোহের মাধুরী মেশানো ফুল দিয়ে
আমার সিংহাসন গুছাবো।
ছিটে ফোঁটা শব্দের অনুরাগে আমিও মানুষ হব;
রাতের অন্ধকারের মুখোমুখি বসব আমি।
সবুজের ক্যানভাস আঁকবো,
সরস্বতীর বিনা শুনবো,
সুনীল আকাশের বুকে ভেসে
শ্রেয়া-অরিজিতের গান গাইবো।
অগুর চন্দনে আমার জগৎ-সংসার করবো।
কিন্তু; কাঁচা ঘুমের জানালা খুলে যখন দেখলাম, বুঝলাম -
এই মাটির বুকে
কেউ স্বপ্ন দেখে না,
কেউ রং বোঝে না,
কেউ শোনে না চিৎকার,
দেখে না বন্ধ ঘরের অন্ধকার।
চারিদিকে শুধু আগুন মশাল আর রণ রণ শব্দ।
কৃষ্ণচূড়ার মত ছড়িয়ে গেছে লাল কালি।
মৃত্যুর জয় জোকারের আওয়াজ;
রক্ত মিছিলের কেওয়াজ।
মরুভূমির মত রোদ-
গা পুড়ে যায় নজরে নজরে।
পুড়ে যায় মানুষের সৌন্দর্য্য সীমা।
ফুলে ফেঁপে উঠে মানুষের
জীবন লীলা, যৌবন লীলা-
মেয়াদ শেষ হয় মানুষের।
এই রঙিন দুনিয়ায় আমার ভাবনা গুলি প্রাণ পাবে কিনা জানি না,
কিন্তু এই রঙের দুনিয়ায় আমিও সাইবেরিয়ান পাখির মতো পথ খুঁজে বেড়াই-
আমার স্বপ্নের চাঁদর ওরাই।
-- ঊর্মি সাহা
১৩/০৬/২২
©Urmi Saha
U