U

শব্দচাষা

চাষের ভরসায় বাঁচে-
দেশের সত্তর শতাংশ মাথা।
বিশ শতকের বহুল পুরুষ,
চিহ্নিত আধুনিক সংজ্ঞায়।
স্বপ্নে সে মীমাংসিৎ ডাক্তার,
কিংবা অমীমাংসিত আবিষ্কারক।
এককথায় কিছু কিছু পরিচিত পিলার,
অথবা; অযথা নিজের ড্রিম কিলার।
নিজের ঘরের কিছু সুঠাম চরিত্র হঠাৎ-
শব্দ বুনতে শিখে গেছে,
উন্মাদ কলম হাতে নিয়ে;
গাড়তে বসেছে বাঁচার খুঁটি।
বাস্তবে বেড়ে উঠা-
আবিষ্কারক অস্ত্র দিল ক্লান্তহীন কলম,
অস্ত্র হাতে ডাক্তার শুনল নবজাতকের কল্লোল।
আগাছা পরিষ্কারের রব তোলে-
নবতরুন জমাট বাঁধায়,
পাতার পর পাতা।
জাতে সে শব্দচাষা।
মানুষের উক্তিতে খামখেয়ালি,
কিছু ভাষায় বাস্তববিমুখী আবেগী,
কোথাও পরিচয় ব্যাকডেটেড,
আর ব্যতিক্রমীদের মাঝে,
উন্মাদ কবি।
কথায় আছে, কলম নাকি,
ভাত বাড়ায় না!!
ভাত বাড়ায়, আরামে বেড়ে উঠা-
গোনা কয়েক ডিগ্রি, আর,
ভেঁজা মাটির শস্য গন্ধ।
~উর্মি সাহা
©urmisaha