তোমার সাথে দেখা হল ,
বেশ কয়েকটা বছর পরে।
ব্যাগটা দুজনের মাঝে রেখে
বসলে একটু সরে।
দেখি তোমার পকেটবুকে ,
অন্য কারো ছবি ...
আজ তুমি হয়ে উঠেছ ,
অন্য কারোর কবি ।
ট্রেনের ব্রেকটা জোরে কষতেই...
চেপে ধরলে আমার হাত,
মনে পড়ে গেল শেষ দেখার ...
সেই গভীর রাত ।
জানি তুমি নেমে যাবে ,পরের স্টেশনে ,
দেখা হবে না আর কোনদিনও ...
ভালো থাকবে, সুখী থাকবে,
যত্নে রেখো নিজের সঙ্গীকেও।।
____Borna Dey.🙂
©nupurdey
N