B

শহীদ

বীর তোমাদের মোরা ভুলিবো না কখনো
তোমরা আছো জীবিত প্রতিটি
দেশবাসীর হৃদয়ে;
লেখা আছে তোমাদের বীরত্বের কথা
বইয়ের পাতায় পাতায় সোনার অক্ষরে;
শহীদ হয়েছো মায়ের জন্যে
তাইতো সকলে শতকোটি প্রনাম
জানায় সর্বক্ষণে;
নেতাজী,ক্ষুদিরাম, ভগতসিং প্রমুখ
মোরা ভুলিনি
তোমাদের শহীদের কথা আজও ।