জন্ম তাহার ইংল্যান্ড হোক ,
হোক বা কোনো গ্রামের কোনে।
কেউবা তাকে বললো প্রিন্স !
কেউবা বললো আমার খোকা।
কোন সে ঘরে সুর বেঁধেছে "টুইন্কেল টুইন্কেল",
আবার কখনো রাত জড়াল "সোনা ঘুমালো পারা জুড়াল"।
কারো কাটছে শৈশব স্কুল ব্যাগের সুখে ,
কারো বাড়ছে মাথা এ,বি,সি,ডি এর শিখনে ।
এর মাঝেই যে ভুলে রয়েছি হাজারো পথশিশুদের !
তাদের যে শৈশব কাটছে শুধুই ডিপ্রেসানের ভিড়ে ,
খেলা-ধুলা সবই আজ দিয়েছে নিজেই বালি চাপা ;
মাথায় নিয়ে ঘুরছে শুধু একঘেয়ে এক অবোঝ বোঝা ।
মুখে রয়েছে হাসির ছাপ ,
রয়েছে ভালোবাসার অসামান্যতা ,
মিষ্টি সুরে বলছে শুধুই--
"ও গো বাবু, দাও না দুটো অর্থ-কড়ি ,
ঐ টুকুনি দিয়েই যদি আমার উদর পূর্তি করি"।
কখনো দেখা যায় ভিড়ের মাঝে ছন্নছাড়া সেই ছোট্ট দেহ ,
কখনো বা ছেড়া কাপড়ে সেজে উঠা এক ভুলে যাওয়া প্রিয় ।
কালের বাস্তবতায় মিলিয়ে গেছে এদের খেলার অজুহাত ;
রোদ-বৃষ্টি-ঝড়ের বন্ধুত্বে কাটছে ওরা কঠিন দিনরাত।।
--উর্মি সাহা।
©urmisaha
U