S

শুকনো পাতা

শুকনো পাতা

পাতা ঝরে পড়ে গাছের তলে,

হাওয়ায় হাওয়ায় সে যে দোলে।

একদা ছিল সবুজ প্রাণ,

শুনিয়ে যেত পাখির গান।

আজকে তার নেই কোনো রং,

হারিয়ে গেছে সব উচ্ছলতা।

মাটিতে মিশে যাবে সে,

থাকবে শুধু তার স্মৃতি।

জীবন এমনই, সময়ের স্রোতে

সবকিছু চলে যায়।

তবু এই শুকনো পাতা,

বলে যায় এক নতুন কথা।

শেষ হয়েও হয় না শেষ,

নতুন করে শুরু হয়।

ঝরা পাতা হয়েই সে তো,

আবারও জন্ম নেয়।

✍️ ছফিউর রহমান

F পেজ:- বিষন্নতার বিলাপ