বৃষ্টি ভেঁজা জানলাতেই ভালবাসা জন্মাবে তা কোনো কথা নয়।
প্রেমিক প্রেমিকার কথাগুলোর জন্মদিন পালনও সম্ভব নয়।
কিছু শব্দ আবার স্ট্যাটাস জুড়েও বস্তি গড়ে।
অনেক অনুভূতি প্রথম ফেসবুকেও জাগে।
কিছু প্রথম দেখা তো ভিডিও কলেও হয়।
প্রথম কাছে আসায় ঠোঁটে ঠোঁট মেলানোও সহজ।
আবার কিছু ফুল কখনো কখনো দুর্বলতাও প্রকাশ করে।
প্রথম ভালোবাসার বাক্যটা তো হোয়াটসঅ্যাপ চ্যাটেও হয়।
কিছু প্রেম বাস্তব ছাড়া নিয়ন বাতির আলোয় রাত জাগা গল্পও হয়।
কিন্তু,,,,,,;
আমাদের বিষয়টা একটু অন্য।
তাই নয় কি!
মনে আছে! ফুচকার দোকানের সামনে আমি তোমায় এক নিঃশ্বাসে দেখেছিলাম,
শুনেছি আমিও নাকি তোমার প্রেয়সী হয়েছিলাম, ঠিক তখনই।
আমাদের চারপাশে প্রচুর কোলাহল-
নীরবতা ছিল প্রচুর।
আমাদের প্রথম দেখা হয়েছিল সেদিন।
মনে আছে! আমাদের প্রথম কাছে আসা কখন?
না কোনো সমুদ্র তট বা বনানীতে নয়,
আধুনিকতার বসতিতে রেস্টুরেন্টের কর্নার টেবিলটাই বেছে নিয়েছিলাম দুজন।মুখোমুখি বসে শুরু হয়েছিল অনির্দিষ্ট পথের শুভ যাত্রা।
মনে আছে তোমার!
আমার হাত স্পর্শ করতে তোমার হাত কাঁপছিল।
সাক্ষী আছে সেই ব্যাঞ্চ।
সেই ব্যঞ্চে লেখা আছে তোমার আমার কথা।
আমার কপালে তোমার ঠোঁটের চরম স্পর্শ, সেইদিন,
সেইদিন তোমার চোখে প্রথম
আমি আমার পুরুষকে দেখেছিলাম।
আমার প্রেমিককে দেখেছিলাম।
যাজ্ঞে, আমাকে দেওয়া তোমার প্রথম ফুলটা তুমি খুব যত্ন করেই রেখেছো। দেখেছি আমি।
তোমার লাল গোলাপটাও আমার ডাইরিতে খুব সুখেই আছে।
এই আমাদের রোমান্টিক সময়টাও কিন্তু অন্যদের মতো নয়। একটু ব্যাকডেটেড।
আমরা আমাদের রোমান্টিকতা বিলিয়ে ছিলাম রাস্তার চায়ের স্টলে।
মনে আছে! নাকি ভুলে গেছো।
যদিও এখনো ছবি গুলি রাখা আছে।
গ্যালারির স্ক্রিন জুড়ে শুধু তুমি আর আমি।
শুনেছিলাম, ভালোবাসার লোকটা নাকি সময়ের সাথে চলে যায়, বদলে যায়,
সময়ের সাথে নাকি বিরক্তি চলে আসে একে অপরের প্রতি।
কিন্তু, আমাদের গল্প একটু অন্য নিউস।
আমরা আমাদের ছোটো ছোটো মুহুর্তগুলো,
নিজেদের সৃষ্টির মতোই গুছিয়ে রেখেছি,
হৃদ মাঝারে,
আমার কাছে আমার ভালোবাসার মানুষটা যখন সাথে থাকে,
তখন সবকিছুই আমার নতুন মনে হয়, রঙিন মনে হয়।
সেই চেনা মানুষটাকে আরো আরো আরো অনেক চিনতে ইচ্ছে করে,
তার বদমেজাজ, তার একঘেয়েমি, তার বদ-অভ্যাস সব,
সব খারাপ সত্ত্বা গুলো।
আরে, আমাদেরও প্রোপসাল হয়েছিল।
মানে, ভালোবাসার আত্মপ্রকাশ।
এক গোধূলি বেলায় সেই অনুভূতি আগলে
জন সমুদ্রে, প্রেমের ভিড়ে
একে অপরকে আকড়ে ধরে বলেছিলাম, তুমি আমার।
সেই প্রথম দেখা, প্রথম কাছে আসা, প্রথম স্পর্শ।
সবকিছুর বন্ধনে আজ এক নিখুঁত গল্প।
সাঁজানো স্বপ্ন, হাত বন্দি প্রতিশ্রুতি।
একান্ত নীরবে,ভাষা হারিয়ে চীৎকার করছে ভালোবাসা।
চারিদিকে ভিড়, চারিদিকে যন্ত্রণা, চারিদিকে অপেক্ষা আর না ফেরা প্রেমিক,তার মাঝে
নতুনের মতো, ধ্রুব তারার মতো উজ্জ্বল হয়ে আছি শুধু তুমি আর আমি।
বৃষ্টি ভেঁজা পথ,
একদিকে প্রেমিকা ফুল নিয়ে অপেক্ষায়,
অন্যদিকে রাতের আকাশের রামধনু,
অজস্র ফুল ঝরছে, লাল, সাদা, গোলাপী, নীল,,
চারিদিক রঙিন হয়ে আছে।
সেইসবকে এড়িয়ে আবারও আমরা একে অপরকে আকড়ে ধরে বলছি।
তুমি আমার, শুধু আমার ।
-উর্মি সাহা(13/06/2021)
©urmisaha
U