শূন্য ক্যালেন্ডার: ২০২৫
বছরের শুরুটা ছিল রূপকথার মতো সাজানো,
জানুয়ারি রোদে ছিল তোমার হাসির আমন্ত্রন।
২০২৫-এর ডায়েরিতে লিখেছিলাম কত শত আশা,
বুঝিনি মাঝপথেই ফুরিয়ে যাবে সব ভালোবাসা।
ক্যালেন্ডারের পাতাগুলো আজও দেওয়ালে ঝোলে,
শুধু তুমি নেই আজ— হারিয়ে গেছ কোন অতলে?
যে পথে হেঁটেছি দুজনে, সেখানে আজ ধুলোর আস্তর,
শহরের ভিড়ে আমি একা, চারপাশ বড্ড নিথর।
স্মৃতির আয়নায় ভাসে তোমার সেই শেষ চাওয়া,
অসময়ে থমকে গেল আমাদের একসাথে পথ চলা।
হয়তো নতুন কোনো ভোরে তুমি হাসছ অন্য কোথাও,
আমার আকাশে মেঘ জমিয়ে তুমি কেন দূরে যাও?
ডিজিটাল স্ক্রিনে আজ শুধুই পুরনো বার্তার ভিড়,
তোমার কণ্ঠস্বর ছাড়া এই মন বড্ড অস্থির।
২০২৫ শিখিয়ে গেল— প্রাপ্তি মানেই শেষ নয়,
হারিয়ে ফেলার আর্তনাদে বুকটা আজ রিক্ত হয়।
রাতের জোনাকিরা আর তোমার গল্প শোনায় না,
পাথরের মতো এই মন আর কোনো সান্ত্বনা পায় না।
বিদায় বলা হয়নি তোমায়, রয়ে গেছে কত কথা,
বুকের বাম পাশে জমে আছে এক পাহাড় সম ব্যথা।
সময়ের চাকা ঘুরবে ঠিকই, আসবে নতুন কোনো সাল,
তবু আমার পৃথিবীতে তুমিহীন কাটবে চিরকাল।
ভালো থেকো ওপারের কোনো এক অচেনা নক্ষত্র হয়ে,
আমি বেঁচে থাকব এই মর্ত্যে, তোমার স্মৃতিটুকু বয়ে।
Shofiur Rahman