U

সকাল এগারোটা,

স্কুল!!চল একটু স্কুল ঘুরে আসি;
কান ছুঁয়ে আসে গেইট ম্যান এর বাঁশি।
অবান্তর ছুটছে ইউনিফর্মে কচি-কাচারা।
কোথাও মেতেছে তুমুল যুদ্ধ--,
আবার চলছে উন্মত্ত ব্যাডমিন্টন।
লুডোর ছকা আর দাবার রাজায়---
দ্বন্দ্ব জমেছে রন্ধ্রে রন্ধ্রে।
শিক্ষার আদর মেখেছে আমার স্কন্ধে।
খাতা কলম আর টিচারদের অনবদ্য সঙ্গতে,,
পৌঁছে দিয়েছে সার্থকতার চরম পর্যায়ে।
স্কুল থেকে ইউনিভার্সিটি ছুটে চলি ঠিকই---
তবে অতীতটা যেন ইতিহাসে পরিণত।
আবারও উজ্জীবিত হোক সেই দিনখানা,,,
আবার বাজুক সকাল এগারোটা।।
-উর্মি সাহা
©urmisaha