ক্যালেন্ডার ঘুরে;
বছর গিয়ে বছর এলো।
নতুন বছরের নব সুরে,
নীরবতা-ই আগলে নিল।।
ব্যবসায়ী দের হালখাতা শূন্য---
আজ প্রায় বহুদিন।
ভিক্ষাজীবীও মাইকে বলে-,,,
ভাত জোটে না কতোদিন!!
সংসার চলে ভাতের ফ্যানে,,,
মায়ের আঁচল তবুও পুর্ণ;
বাবার অভিনয়ের মুক্ত হাসি---,
জমাট বাঁধায় রক্ত।।।
শহরের বুকে মুখোশধারী নর-নারী,
মুখোশ খোলার মুহুর্ত গুনে,
বন্দি ঘরেই বাঁচার প্রয়াস;;
ফন্দি আঁটে বালিশের আরামে।।
জনসমুদ্র এবার এড়িয়ে--
টেকনোলজিই বাস্তব সবার।
কোভিড স্যার ধেয়েই ছুটছে,,,
গতিবেগ জানায় নিউজপেপার।।
চেনা পড়শী আজ অচেনা হলেও---
নমস্কারেই সম্বোধন করি।
ধ্বংস শেষে চলো মিলে,,
নতুন শহরের প্রতিচিত্র গড়ি।।
-উর্মি সাহা
©urmisaha
U