/// সোনুকে নিয়ে..///
--- সেখ মুজিবর রহমান।
ধূ ধূ মরুর বুকে তুমি
একটু শীতল ছায়া,
অবসন্ন শ্রমিক বুকের
তুমি অশ্রুশিক্ত মায়া।
তৃষ্ণার্তের গলায় ভেজা
তুমি শীতল, ঠান্ডা জল।
চাতক পাখির ঠোঁট ভেজা নীর
যা বুঝায় দাবানল।
নির্বাক যখন রাজার কন্ঠ -
তখন তুমি প্রজার মুখের হাসি।
অশ্রুশিক্ত মায়ের আঁচল
বলে, সোনু তোমায় ভালোবাসি।
তোমার বুঝি নেই কোন জাত
ঘৃন্য-নীতির খেলা।
তাইতো তুমি জিতলে সোনু
মানবতার মেলা।
হাজার মায়ের আশীর্বাদে
ধন্য তোমার নাম।
বধীর শাসক চিনলো না আজ
শ্রম শক্তির দাম।
শ্রমিক বুকের রত্ন তুমি
শাসকের চোখে শূন্য-
ভারতবাসির হৃদয় মাঝে
আজ সোনুই ভারত রত্ন।
---০---
©aniruddha.
A