A

Sri Sri Dada Param Pujyapada

#বাড়ির_সৎসঙ্গ_প্রসঙ্গে
প্রশ্ন :-- যদি কেহ তার বাড়ির সৎসঙ্গ অনুষ্ঠানে ঠাকুরের প্রতিকৃতির নিচে বা দুরে তার বিগত বাবা--মায়ের ছবি রাখে তাতে দোষ হবে কি ?
সৎসঙ্গ হয় কিন্ত ঠাকুরকে নিয়ে, ঠাকুরের সাথে তুমি যদি যা কিছু রাখো, সেটা কিন্ত বাহুল্য৷ আমার মনে হয় ঠাকুর থাকলেই যথেষ্ঠ৷ ঠাকুরের মধ্যে সব আছে , ঠাকুরকে নিয়েই থাকাই ভাল৷ সেজন্য ওরকম করে রাখতে নেই৷ আমার বাবাও তাঁর ভক্ত, আমিও তাঁর ভক্ত৷ যেখানে ভগবানের পুজা হচ্ছে সেখানে ভক্তকে বিশেষ আসন না দেওয়াই ভাল৷ বাবার ( শ্রীশ্রীবড়দা ) আসন ঠাকুরের পাশে থাকে --- এটা ঠাকুরের বলা, থাকবে এটা৷ সেখানে কোন কথা নেই, এটা পুরুষোত্তমের কথা, তিনি বলেছেন --- “আমাকে প্রণাম করে যে বড়খোকাকে প্রণাম করে না, তার প্রণাম আমি নেই না৷" সে জন্য আমরা রাখি৷ ঠাকুর বড়মা তো অভেদ ৷ আসন থাকলেও বড়মা আছেন, আসন না থাকলেও বড়মা আছেন৷
বড়মা ছাড়া ঠাকুর নাই ৷"
~পরমপূজ্যপাদ শ্রীশ্রীদাদা
[ আলোচনা , -----ভাদ্র , ১৪০৪ , পৃঃ-- ৬২০ ]"
©ArkaSamant