A

Sri Sri Thakur Anukulchandra (part 2)

দুঃখ দেখেই ঘাবড়ে যেতে নেই,
দেখতে হয়—
তা' সুখ বা প্রস্বস্তির আমন্ত্রক,
না সঙ্কীর্ণতার আমন্ত্ৰক !
যে-প্রবণতার উপর দাঁড়িয়ে
ঐ দুঃখের উদ্ভব হ’য়েছে
তা' সৎ বা অসৎ-
সু বা কু;
সৎ বা সু হ’লে
দুঃখ করবার কিছু নেই—
তা'র ভবিষ্যৎ ভাল,
যতদূর পার তা’কে সাহায্য ক’রো,
আর, অসৎ বা কু হ’লে
তা' কিন্তু ঘাবড়াবারই কথা,
তাই, বিহিতভাবে চেষ্টা কর—
যদি তা’র মোড় ফিরিয়ে দিতে পার।
#শ্রীশ্রীঠাকুর_অনুকূলচন্দ্র
৭৩, বিবিধ সুক্ত
তাঁর কথা
©ArkaSamant