সুন্দর এই পৃথিবী সুন্দর নীল আকাশ
সুন্দর এই খোলা মাঠ সুন্দর জোছনার চাঁদ
সুন্দর রাতের তারা আলোয় মুগ্ধ জগৎ সারা
তোমার দেওয়া গোলাপে আমি যে আত্মহারা
কত সুন্দর এই পৃথিবী তা আগে কখনো বুঝিনি
কবিতা কে যে আমি কখনো এমন করে লেখিনি
কখনো দেখিনি আগে তোমার কাজলে সাজানো দুই চোখ
কখনো বুঝিনি আগে তোমার মনেরসব বেদনা-দুঃখ শোক
কখনো মুছিনি আমি তুমার চোখের জল, পারিনি এনেদিতে মুখে হাসি।
তুমিও কখনো বলনি আমায় মনের কথা একবারও , মুখখানা ভার দেখে মন খারাপ আমারও ..জানো..
এই পৃথিবীটা খুব সুন্দর তবু খোঁজবেনা প্রশ্নের উত্তর
এই চাঁদ শুধু ছরাবে আলো তবু থাকবে সে নির্বাক
এই ফুল শুধু ছড়াবে সৌরভ তোমার দুঃখ বোঝবে না
তারাদের টিমটিম্ আলোয় তোমার মন ভোলাবে তবু
সান্ত্বনা তোমাকে দিবেনা।
যদি তুমি চেয়ে দেখ, আমি বসে আছি একা
অন্ধকারে ভালো করে সবকিছু যায়না দেখা
গুনগুন করে আবার কি গান গাইছ তুমি?
চল সুরে-সুর মিলিয়ে ভালোবাসার গান করি।
আমি থাকবনা চুপ কের রইব তোমার সাথি হয়ে
দুঃখ কষ্ট সব আমি মুছে দিব দু-হাত দিয়ে
যদি তুমি চাও তবে আমি সারাটা জীবন
এভাবেই হাতে হাত ধরে দিব কাটিয়ে ..
©avonmarks
A