S

তবু ভালো আছি

আমার জীবন টা বেশ সরল,
জটিলতা বলতে তেমন কিছু নেই!
তাইতো আমি ভালো আছি।
মাঝে মাঝে মনে হয় মনের মাঝে লুকিয়ে থাকা -
না বলা কথাগুলো কাউকে বলি
কিন্তু পারি না ,তবু আমি ভালোই আছি।
বেশির ভাগ মানুষ আমাকে বোঝে না,
আমার আসল আমি কে কেউ খোঁজে না,
কিন্তু আমি ভালো আছি।
মাঝে মাঝে বন্ধুরা ভুলে যায়
আমার প্রয়োজন ফুরিয়ে যায়,
তবুও আমি বেশ ভালোই আছি।
মাঝে মাঝে মনে হয় বাকিদের মত সাধারণ জীবন আমারও হতে পাড়তো, তবে এই অসাধারণ জীবনের জন্যই আমি হয়তো ভালো আছি।
কষ্ট হয়, চোখ দিয়ে জল গড়ায
কিন্তু বুঝবে কে?
কারণ, সবাই তো জানে আমি ভালো আছি।
হতে চেয়েছিলাম পেশায় অন্য কিছু
পরিস্থিতির চাপে পড়ছি অন্য কিছু
ভীষণ কষ্ট হয়, ভাবি ছেড়ে পালাই
বলতে গেলেই শুনি, "যা পেয়েছ, তা ভালোবাসো"।
আমার কথা কেউ শোনে না, ভাবে আমি বদ্ধ পাগল,
তবুও আমি ভালো আছি।
©sohini332