ওরে আঁখি..
বল না; তোহে কি নামে ডাকি?
এ মণের অলিগলি যেন, হল আজ
বৈরাগী।
বল না, তোহে কি নামে ডাকি?
কতদিন
গেল চলে,কত রাত আর বাকি।
হারাইয়া গেলে আজ কোথায়
দেখ দেখি।।
ওরে আঁখি
বল না; তোহে কি নামে ডাকি।।
যদি যানতাম ঠিকানা তোর,
লিখতাম দু-একটি চিঠি
স্বপ্নে মোর।
লুকাইয়া আছো কোথায়
দেখ দেখি?
বল না; তোহে কি নামে ডাকি?
কতকাল
যে দেখিনি তোরে,
শুনিনি তোর মধূর ভাস।
সেই হরিণের ন্যয়
আঁখি যুগল
হল আমার হৃদয়ের ফাঁস।।
ওরে আঁখি
বল না; তোহে কি নামে ডাকি?
কি সমাচার আপনার?
কেন দাও না হে কোন ঊত্তর?
করিলাম এমন কি অপরাধ?
হায় একি শাস্তি হল মোর।।
যদি,
দিতে চাও হে আজ কোনো সাজা
করিব না আমি মাণা।
হাসি মুখে করিব গ্রহণ মোর
এ সুখের ঠিকানা।।
কিন্তু,
যাও হে তুমি আজ ভুলে
বা
কর হে আবহেলা,
পারিবোনা শইতে আমি
এ বিরহের বেদনা।।
ফিরে আসো
তুমি আজ, কেন আছ লুকাইয়া?
রাখিব যতনে তোহে;
প্রাণ মন দিয়া।।
বল না, কোন ঠিকানায়?
লিখিব চিঠি তোমায়।।
ওরে আঁখি
বল না, তোহে কি নামে ডাকি?
ইতি বাবু
©babo
B