S

তোমার হাতে খুব হইবার চায়

তোমার হাতে খুব হইবার চায়


আমি তোমার হাতে খুন হইবার চায়,

বিষের মতো মিঠে এই আকাঙ্ক্ষা।

রক্তে আমার বইছে নেশা,

তোমার হাতে মরণই যেন রক্ষা।

তুমি যেন কালনাগিনী,

তোমার বিষে ভরে আছে আমার জীবন।

তোমার চোখের গভীর চাহনি,

আমার মৃত্যু যেন এক নিবেদন।

তোমার স্পর্শে শিহরিত আমি,

যন্ত্রণার মধ্যেও পাই আনন্দ।

তোমার হাতে যদি পাই মরণ,

আমার জীবন হবে ছন্দময়।

তোমার হাতের প্রতিটি আঘাত,

আমার কাছে এক-একটি প্রেম।

তোমার রাগের প্রতিটি ঝলক,

আমার হৃদয়ে জ্বালায় প্রেম।

এই পৃথিবীতে সব মিথ্যা,

সবকিছুই তো ক্ষণিকের মায়া।

তোমার হাতে খুন হবার ইচ্ছা,

এতেই বুঝি আমার জীবনের ছায়া।

তুমি আমাকে শেষ করো,

টুকরো টুকরো করে দাও আমার মন।

আমার স্মৃতি মুছে দাও,

ভুলিয়ে দাও আমার এই জীবন।

আমি আর সইতে পারি না,

এই জীবনের একাকীত্ব।

তোমার হাতে মরণ হোক,

এটাই আমার একমাত্র সত্য।

আমার মৃত্যু হোক কবিতা,

আমি লিখলাম

তুমি দেওয়া সেই কলমে লেখা।

আমার ভালোবাসা হোক অমর,

তোমার হাতে খুন হয়ে থাকা।

আমার শেষ নিঃশ্বাস হোক,

তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া।

আমার শেষ স্মৃতি হোক,

তোমার চোখে অশ্রু দেখা।

আমাকে খুন করো, আমাকে শেষ করো,

এইতো আমার শেষ প্রার্থনা।

তোমার হাতে মৃত্যু হলে,

জীবন আমার হবে সার্থক।


✍️ ছফিউর রহমান