চলে গেছো দূরে, তবু কাছেই আছো নাকি!
তোমার কথা বলে আমায় ভোরের দোয়েল পাখি।
তারার পানে চেয়ে চেয়ে তোমায় আমি ডাকি;
তোমার কথা বলে আমায় সাঁঝের জোনাকি।
অমাবস্যার আঁধার হও বা পূর্ণ চন্দ্র তিথি;
সুখ-দুঃখে তুমিই আমার চিরজীবনসাথী।
চলে গেলে কোথায় তুমি, কোন সে বহুদূরে!
তোমার কথাই শুনি যেন পাখির গানের সুরে।
তোমার ছবিই ফুটে ওঠে সকল ফুলে ফুলে;
কেমন করে বাঁচবো আমি তোমার কথা ভুলে!
G