N

তোমারেই চাহিয়াছি

পেন্সিল দিয়ে কাটাকুটি
আর, কাগজে দিয়ে দাগ
তোমাতেই আছি আমি
যেখান টুকু রাগ
প্রিয় , তোমার মোমের আলো
অস্ত যাওয়া ঘুম
অস্ত আংটি আস্ত হাতে
শিস্ ছড়ানো উম্

হার মেনেছে, কোল চিনেছে
আদর ছাড়া চলা
গরম খিদের ঠান্ডা ভাতে
অনাহারের ধোঁয়া
প্রিয় , তোমার জামার কোণে
নোনা জলের দাগ
উল - কাঁটার ওই পাশবালিশে
রাত কাটানো রাগ
তোমার জ্বর এসেছে প্রিয়
ভুল বকেছ তুমি
তোমার মোমে তোমার শিরা
আমি জ্বলতে দেখেছি
নদীতে বান এসেছে পুজোয়
একুল অকূল ভাঙা
ঢাকের কাশ ফুলগুলো আজ
কালো কাদায় মেশা
বিকেল বেলার হাঁটাপথে
বাসি বকুলতলা
বাক্সবন্দী গভীর কালি
অতল আবির খেলা
ডুবতে বসা শীতের গায়ে
কোল জড়ানো ঘুম
তুমি অস্ত গেছো প্রিয়,
অস্ত গেছে উম্ ।।
©nischit