আমার পাশে এক ছায়াময় মানুষ
একপ্রকার অবিকল আমি
মাঝে মাঝে আঁতকে উঠি
আতঙ্কে মরি!
আমি মুজরিম নই,আমি জানি
আমার হাত-পা মুক্ত
মানুষের মত চিন্তাবিদ আমি ভাবি
শূন্যতার চাইতে কি মৃত্যুর উজন ভারী?
মাঝে মাঝে মনে হয়
বোকা বাক্সের মত বোকা আমি
বোবা হয়ে আছে মগজ
বেলী ফুলের মত সাদা-ই রইলো
জীবনী লেখার কাগজ।
গন্ধ নেই, রূপ নেই, আকার নেই
এ যেন জীবন জীবনী আর মৃত্যুর
ত্রিকোণ সমীকরণ।
- ঊর্মি সাহা
১১/১০/২০২২
©Urmi Saha
U