A

তথাকথিত নারীবাদী

আদর ভালোবাসা সন্মান শ্রদ্ধা সেদিন ই না হয় সামিল হোক...
যখন ভীড়ের মাঝে ছোট্ট শিশু চাইবে না আর খাবার টাকা,
যেদিন কোন স্পেশাল চাইল্ড সসন্মানে তথাকথিত তকমা থেকে বেরিয়ে আমাদের সাথে হাসবে..
সেদিন নাহয় আরেকবার সেলিব্রেশন করবো নারী দিবস।
সেলিব্রেশন তো সেদিন ও হবে, কোনো লেসবিয়ান কে দেখে হাফ লেডিস বলে মুখে হাত চাপা দেবে না।
মধ্যরাতের উপহারের গল্পঃ এঁকে দেওয়া মানুষ টাও ত্যাগ করে।
হাজারো ব্যাস্ততার মাঝে ডিনার টেবিলের উল্টো দিকের মানুষ টাও ত্যাগ করে।
সন্মান জানাই তাদের কে,তারা বুঝতে শিখিয়েছে নারী দিবসের মানে।
সেলিব্রেশন না হয় সেদিন হোক....
যেদিন ভালোবাসা বিলিয়ে যাবে না আর টাকার দরে।
কোনো বেকার ছেলেকে চাকরির প্রস্তুতি নিচ্ছি বলে আক্ষেপ করতে হবে না!
চোখ থেকে জল ছেলেদের ও পড়ে ওরা ও ভালোবাসতে জানে...
সেলিব্রেশন টা সেদিন হোক,সবাই চি‍তকার করে বলবে
শুধু মেয়েরা নয়, ছেলেরা নয় আমরাই পারি আমরা সবাই পারি।
ভালোরাখতে আর ভালোবাসতে সন্মান র কাঠগড়ায় সবাই নাহয় একসাথেই হাঁটলাম।
Happy Women's Day
©akhi