ঠানদিদি
ঠানদিদি ঠানদিদি করছ
তুমি কি ?
ইঁদুর মশাই ব্যাঁঙ ধরেছে
এখন উপায় কি ?
ক্যাঁকড়া বিছে বায়না করে
বোয়াল মাছের চোয়াল ধরে ।
ম্যাঁও ম্যাঁও মিনি বলে
খাব আমি তোমায় ধরে ।
চিংড়ি গাছের মাথায় চড়ে
কাঠঠোকরার পেছন ধরে .
কাকের বাসায় ডিমটি পেড়ে
কোকিল মশাই আরাম করে ।
সিংহমশাই রেগেই আগুন
বাঘ কেন যে জাতীয় পশু ?
©bandana_r
B