U

উপহার ?

হয়তো বলতে পারি নি ,
অনেক কথাই হয়তো জানাই নি ;
তবুও শ্রদ্ধা করি তোমায় !
দিয়ে অনন্ত্য সময় আমার ।
আজ অন্ত্যত , বাড়ি ফেরার তাড়া নেই ,
লুকিয়ে কথার অজুহাত নেই ।
আজ অন্ত্যত , তোমার পদধ্বনিতে আমার উৎফুল্লতা জাগুক !
তোমার চুরির লুকুচুরি শব্দে এই নামটুকু থাকুক ।
আজকের সকল প্রার্থনা ,
আজকের সকল ভালোবাসা ,
থাকনা শুধু তোমারই জন্যে ।।
নাই বা দিলাম গানের সুর ;
নাই বা দিলাম ডাইরি চাপা শুকনো গোলাপ !
তবুও তোমায় দিলাম কবিতার নাম ।
দিলাম বালি চাপা জীবাশ্ম আমার ।
জন্মদিবস সার্থক হোক তোমার ,
পরমায়ুতে সুখী হও তুমি ।
এই আমার শেষের মনোবাসনা ,
আজ অন্ত্যত ফিরিয়ে দেবার মায়া রটিয়ো না ।।
©urmisaha